Tuesday, May 06, 2008

লাল নীল সাদা

কষ্ট গুলো যেন রঙধনু
সাতটা রঙের সাতটা বলয় ঘিরে
বিশাল আকাশের মত জায়গা নিয়ে
শূন্য ,মহাশূন্যের মত...
কখনো কালচে মেঘের মত আচ্ছন্ন হয়ে যায় হৃদয় মন
কখন সাতটা রঙ মিলিয়ে সাদাটে দেখায়
ঘন কুয়াশার মত আমার চারপাশে সাদা অন্ধকার
দিকভ্রান্ত হয়ে খুজে ফিরি পথ ,রঙ্গীন রংধনুকে
অবশেষে পরাজিত হয় কষ্ট,কষ্টেরই কাছে
ধরা পরে মায়ার বেড়াজালে
আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত
সাতটি রঙ আবার ফিরে আসে
সুসজ্জিত হয়ে নিজেদের বলয় ঘিরে

5 Comments:

Anonymous Anonymous said...

i love u

5/13/2008 09:54:00 AM  
Anonymous Anonymous said...

chup beta stupid x-(

5/16/2008 12:05:00 AM  
Anonymous Anonymous said...

*ha*ha*

5/17/2008 03:36:00 AM  
Anonymous Anonymous said...

options e jao, anonymous comments off korar may be ekta option ase

6/09/2008 07:30:00 AM  
Blogger toxoid_toxaemia said...

ভালই তো লেখেন আপনি।
কবিতাটা ভাল লেগেছে।
ম্যালাদিন হয়ে গেল নতুন কিছু লেখেননি।
নতুন লেখা চাই !!

6/19/2008 08:47:00 AM  

Post a Comment

<< Home