চারপাশে

আমি তো আজকাল পেপারের ডিটেইলিং পড়া শুরু করসি।আগে তো শুধু প্রথম পাতা আর শেষ পাতা পড়ে টাইম থাকলে খেলার খবর পড়তাম(আসলে আফ্রিদি আর ওয়াসিম আকরামের ছবি খুজতাম:$)
আজকে খবর যেটা প্রথমে চোখে পড়লো সেটা হল জাতিসঙ্ঘ এই বছর কে আলুর বছর (year of potato)ঘোষনা করেছে।আর কার তাতে কি হইসে আমি তা জানিনা তবে আমাদের বাসায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।আম্মু নিয়মিত আলু রান্নার শো দেখে এবং অন্য কে দেখায়। আলু রান্নার শো তো মনে হয় বি্টিভিরই দেখানোর উৎসাহ বেশি।যাইহোক আজকে বিকালে বাসায় এসে দেখলাম বিকালের নাস্তায় বিভিন্ন কাচা শাকশব্জিদেয়া ।গাজর ,মূলা,মিস্টি আলু আর কিকি জানি।আমিতো নিশ্চিত যে এসব আম্মু আব্বু ছাড়া আর কেউ খাবেনা।আমি অবশ্য ভালমানুষি করে মিস্টি আলু খেতে গেসলাম।কিন্তু সেটা মোটেও মিস্টি ছিলনা।কেন যে এই নাম দিল সেটা একটা চিন্তার ব্যাপার।যাইহোক পেপারে এটাও দেখলাম যে ভাতের সাবসটিটিউট হিসাবে আলু খেতে চাইলে ভাতের চারগুন বেশি আলু খেতে হবে।তাতে কি cost এর তেমন কোনো পাথক্য থাকবে?আমি জানিনা।
চিপাচাপার আর দুইটা খবরের দিকে চোখ চলে গেল আজকে।দুইটাই ভয়াবহ মনে হয়েছে আমার।
একজন দিনমজুর অভাবের কারনে তার দুই মেয়েকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে,নিজেও আত্মহত্যা করতে গিয়েছিল,সফল হয়নাই।একটা মানুষ কতটা নিরুপায় হলে নিজের সন্তান কে মেরে ফেলতে পারে?নিজেকে মেরে ফেলতে পারে?
আরেক টা নিউস হল একজন তার এক্সট্রা ম্যারিটাল এফেয়ারের কারনে নিজের বউ এবং দেড় বছরের ছেলে রাব্বিকে বিষ খাওয়ায় মেরে ফেলেছে।কি রকম ভালবাসা এটা?মানুষ কে অমানুষ বানায় দেয়?লোক্ টা কি আসলেই ভালবাসতে পারে!তাহলে এমন হবে কেন?একটা ভুল কথা শুনি আমরা সব সময়।Every thing is fair in love and war.কাউকে পাওয়া অথবা যুদ্ধে নামকাওয়াস্তে জেতা টা কি খুব বড় ব্যাপার?কস্ট হয় অবশ্য।অনেক অনেক কস্ট।কিন্তু হিউম্যানিটি ছেড়ে দিলে মানুষের পরিচয়ের আর কি থেকে যায়?
Read more!